এক একটার দাম ৬০ হাজার! থার্মোকল বাক্স খুলতেই বেরিয়ে এল ৫৫০টি বিরল ‘সাপের মাথা’!

এক একটার দাম ৬০ হাজার! থার্মোকল বাক্স খুলতেই বেরিয়ে এল ৫৫০টি বিরল ‘সাপের মাথা’!

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বিভাগ থেকে মালয়েশিয়ায় পাচারের সময় উদ্ধার হলো বিশ্বের অন্যতম দুর্লভ এবং মূল্যবান মাছ ‘চান্না বার্কা’। স্নেক হেড ফিশ নামে পরিচিত এই মাছগুলি পাচারের ছক কষেছিলেন হিন্দোল হালদার নামক এক ব্যক্তি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো চারটি থার্মোকলের বাক্স থেকে মোট ৫৫০টি মাছ বাজেয়াপ্ত করে। আন্তর্জাতিক বাজারে এই মাছগুলির চাহিদা আকাশছোঁয়া হওয়ায় এর আর্থিক মূল্য কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।

উদ্ধার হওয়া এই মাছগুলির আকার ভেদে দাম নির্ধারিত হয়েছে। যে মাছগুলির দৈর্ঘ্য ১০ সেন্টিমিটারের বেশি, সেগুলির প্রতিটির বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। পাশাপাশি, ২৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের একেকটি মাছের দাম প্রায় ৬০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। সাধারণত অ্যাকোয়ারিয়ামের শোভাবর্ধনের জন্য এই প্রজাতির মাছের ব্যাপক চাহিদা রয়েছে। আইনকে ফাঁকি দিয়ে এত বড় পরিসরে এই দুর্লভ জলচর প্রাণীগুলির চোরাচালান কীভাবে চলছি তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *