আরজি কর কাণ্ড: অভয়ার স্মরণে ২ মিনিটের নীরবতা পালন, ফাইল খুলে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্য সরকারের

আরজি কর কাণ্ড: অভয়ার স্মরণে ২ মিনিটের নীরবতা পালন, ফাইল খুলে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্য সরকারের

আজ ৯ আগস্ট—আরজি কর মেডিকেল কলেজের সেই অভিশপ্ত ঘটনার দুই বছর পূর্ণ হলো। যে নির্মম ঘটনা কেবল পশ্চিমবঙ্গ নয়, দেশ পেরিয়ে বিদেশের মাটিতেও প্রতিবাদের ঝড় তুলেছিল। ‘জাস্টিস ফর আরজি কর’ এবং ‘অভয়া’র স্মরণে গর্জে উঠেছিল সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্য রাজনীতি।

রাজ্যে সরকার পরিবর্তনের পর বহুল আলোচিত এই মামলা ফের নতুন করে শুরু হতে চলেছে। নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনার সত্যতা সামনে আনতে বিচার বিভাগীয় তদন্ত (Judicial Inquiry) পুনরায় শুরু করা হবে। ঘটনার দিন নিহতের সহকর্মী, হাসপাতালে উপস্থিত ব্যক্তি এবং মৃত্যুর খবর পেয়ে যাঁরা সেখানে এসেছিলেন—প্রত্যেককে তালিকা ধরে জেরা করা হবে। স্বাস্থ্য দপ্তর তদন্তে সব ধরণের সহায়তা দেবে উল্লেখ করে মন্ত্রী স্পষ্ট জানান, “পূর্বতন সরকার যা করেনি, আমরা তা করে সত্য প্রকাশ্যে আনব।”

রাজ্য জুড়ে বিশেষ কর্মসূচি

নিহত তরুণী চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানাতে ৯ আগস্ট রাজ্যজুড়ে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে সকাল ১১টা থেকে ১১টা ২ মিনিট পর্যন্ত দুই মিনিটের নীরবতা পালন করা হবে। এছাড়া, অভয়ার স্মরণে রাজ্যজুড়ে একাধিক সভার আয়োজনও করা হয়েছে।

হাইকোর্টে সিবিআই-এর রিপোর্ট ও নতুন এসআইটি (SIT)

অন্যান্য দিকে, আরজি কর মামলার অগ্রগতি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সম্প্রতি একটি রিপোর্ট পেশ করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানায়, ইতিমধ্যেই বেশ কয়েকজনের জবানবন্দি নেওয়া হয়েছে এবং গত ৮ জুলাই নিহতের বাবা-মায়ের দেওয়া বক্তব্য ও সংশয়গুলোকে তদন্তে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

নিহতের পরিবারের আইনজীবী আদালতে আর্জি জানান—ঘটনার দিন রাতে সহকর্মীদের সঙ্গে নৈশভোজ থেকে শুরু করে নিহতের শেষকৃত্য পর্যন্ত, পুরো সময়সীমায় যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদের প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আওতায় আনতে হবে।

এর জবাবে সিবিআই-এর তরফে জানানো হয়, গত ৭ জুলাই থেকে একটি নতুন স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) দায়িত্ব গ্রহণ করেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করতে তাঁদের কিছুটা সময় প্রয়োজন। হাইকোর্ট সিবিআই-কে নতুন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৮ আগস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *