মোদী-পোস্ট বিতর্ক ও ডিপফেক রুখতে মেটাকে কড়া নির্দেশ কেন্দ্রের: বদলাতে হবে অ্যালগরিদম!

মোদী-পোস্ট বিতর্ক ও ডিপফেক রুখতে মেটাকে কড়া নির্দেশ কেন্দ্রের: বদলাতে হবে অ্যালগরিদম!

ইন্টারনেটে ডিপফেক (AI দিয়ে তৈরি কৃত্রিম ভিডিও), ভুয়ো প্রোপাগান্ডা এবং বিভ্রান্তিকর তথ্যের দাপট ঠেকাতে ফেসবুক ও ইনস্টাগ্রামের মাদার কো ম্পা নি মেটা (Meta)-র বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY)। সরকারের পক্ষ থেকে মেটাকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়ে আর কোনো অজুহাত বা সময় নষ্ট সহ্য করা হবে না।

প্ল্যাটফর্মের বেআইনি ও ক্ষতিকর কনটেন্ট কীভাবে ছাঁটাই করা হবে, সে বিষয়ে মেটাকে তাদের অ্যালগরিদম আমূল বদলে ফেলা এবং একটি সুনির্দিষ্ট ‘কমপ্লায়েন্স রোডম্যাপ’ (Compliance Roadmap) বা অ্যাকশন প্ল্যান দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় বৈঠকে মেটার জন্য প্রধান শর্তাবলী:

  • অ্যালগরিদম পুনর্গঠন: ডিপফেক এবং অপপ্রচার নিমেষে চিহ্নিত করতে পুরো অ্যালগরিদম ব্যবস্থা নতুন করে সাজাতে হবে।
  • দ্রুত পদক্ষেপ ও ডেটা লোকালাইজেশন: সরকার কোনো ক্ষতিকর কনটেন্ট চিহ্নিত করা মাত্রই তা সরাতে হবে এবং ভারতের ‘ডেটা-লোকালাইজেশন’ নিয়ম মেনে চলতে হবে।
  • কুইক রেসপন্স টিমের সাথে কাজ: এআই-এর মাধ্যমে তৈরি বিকৃত ছবি ও ভিডিও আটকাতে মেটাকে সরকারের বিশেষ কুইক রেসপন্স টিমের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে।

কেন নড়েচড়ে বসল কেন্দ্র?

মেটা আইটি আইনের ‘ইন্টারমিডিয়ারি’ (মধ্যস্থতাকারী) নিয়ম মানছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিশেষজ্ঞরা ভাবনাচিন্তা করছেন।

এই কড়া পদক্ষেপের পেছনে একটি সাম্প্রতিক বিতর্কিত ঘটনা রয়েছে—সম্প্রতি দেশের তরুণদের উদ্দেশ্যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট হঠাৎ মেটা প্ল্যাটফর্ম থেকে উধাও হয়ে যায়! যদিও মেটা এটিকে ‘কারিগরি ত্রুটি’ বলে ক্ষমা চেয়ে পোস্টটি ফিরিয়ে আনে, তবুও কেন্দ্রীয় সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, তথ্যপ্রযুক্তি মন্ত্রকের এই কড়াকড়ি ভবিষ্যতে বড় বড় টেক জায়ান্টদের ওপর সরকারের নিয়ন্ত্রণ আরও মজবুত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *