কমনওয়েলথ সোনাজয়ী বাঙালি কন্যার মুকুটে নতুন পলক, এবার ডিএসপি হচ্ছেন অস্মিতা দে!

কমনওয়েলথ গেমসের জুডো প্রতিযোগিতায় সোনা জিতে ইতিহাস গড়া ত্রিপুরার অস্মিতা দে এবার কর্মজীবনে পেলেন বিরাট সম্মান। প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে জুডোয় স্বর্ণপদক অর্জনের পর, সাব-ইনস্পেক্টর থেকে তাঁকে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা ডিএসপি পদে উন্নীত করতে চলেছে উত্তরপ্রদেশ পুলিশ। তাঁর এই অসাধারণ সাফল্যে ক্রীড়ামহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া বইছে।
নিজের এই কৃতি পদোন্নতির খবর পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অস্মিতা। তিনি কৃতজ্ঞতা জানান উত্তরপ্রদেশ পুলিশের প্রতি, যাঁরা তাঁকে সবসময় আর্থিকভাবে ও মানসিকভাবে সাহায্য করেছেন। গত ডিসেম্বরে বাবাকে হারানোর শোকে কাতর এই অ্যাথলেট তাঁর নতুন পদোন্নতি প্রয়াত বাবাকেই উৎসর্গ করেছেন। প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনুমোদনের পর তিনি আনুষ্ঠানিকভাবে ডিএসপি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।