পদত্যাগের দুই সপ্তাহ পর আসল কারণ ফাঁস করলেন ধর্মেন্দ্র প্রধান!

পদত্যাগের দুই সপ্তাহ পর আসল কারণ ফাঁস করলেন ধর্মেন্দ্র প্রধান!

ইস্তফার দুই সপ্তাহ পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের নেপথ্য আসল কারণ প্রকাশ্যে এল। শনিবার ভুবনেশ্বরের একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী জানান, জেন জি বা বর্তমান প্রজন্মের তরুণরাই ভারতের ভবিষ্যৎ এবং তারাই দেশকে বিশ্বগুরু করে তুলবে। তবে কেউ কেউ তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল বলে তিনি দাবি করেন। তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, পদ তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল না, আর সেই কারণেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

রাজনৈতিক মহলের খবর অনুযায়ী, নিটের প্রশ্নফাঁস কাণ্ডের জেরে দেশজুড়ে যখন ছাত্র বিক্ষোভ শুরু হয়, তখন থেকেই ধর্মেন্দ্র সরে দাঁড়াতে চেয়েছিলেন। যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশনের আবহে তিনি সরকারের কাছে পদত্যাগের আবেদন জানিয়েছিলেন। যদিও প্রথম দফায় সেই আবেদন মঞ্জুর হয়নি। পরবর্তীতে গত ২৫ জুলাই সকালে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন এবং সামাজিক মাধ্যমে জানান যে দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থাই তাঁর কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *