রাজ্যের সরকারি কর্মচারীদের ভাগ্যে বড় চমক, সপ্তম পে কমিশন নিয়ে নবান্নের এক যুগান্তকারী পদক্ষেপ!

রাজ্যের সরকারি কর্মচারীদের ভাগ্যে বড় চমক, সপ্তম পে কমিশন নিয়ে নবান্নের এক যুগান্তকারী পদক্ষেপ!

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একের পর এক সুখবর আসছে। ফেব্রুয়ারি মাসে বিজেপি সরকারের প্রথম বাজেটেই ষষ্ঠ পে কমিশনের আওতায় একধাক্কায় কুড়ি শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। এবার বহু প্রতীক্ষিত সপ্তম পে কমিশন গঠনের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে একাধিক গুরুত্বপূর্ণ শর্তাবলি ও কার্যপরিধি নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। এই পদক্ষেপে সরকারি কর্মচারীদের মধ্যে বইছে খুশির হাওয়া। বেতন কাঠামো, ন্যূনতম বেতন, বার্ষিক বেতনবৃদ্ধি, মহার্ঘ ভাতা এবং অবসরকালীন সুবিধাসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনার কথা বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন যে ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে। সেই লক্ষ্যেই এখন ধাপে ধাপে এগিয়ে চলেছে রাজ্য সরকার। সরকারের এই পদক্ষেপে অত্যন্ত আশাবাদী ও খুশি সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন যে পে কমিশনের এসওপি প্রকাশিত হয়েছে এবং ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা হবে। নবান্নের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ন্যূনতম বেতন নির্ধারণে পাঁচ সদস্যের পরিবার এবং দৈনিক ৩৪৯০ ক্যালোরি পুষ্টির প্রয়োজনীয়তাকে মানদণ্ড হিসেবে ধরার প্রস্তাব করা হয়েছে। এছাড়াও বার্ষিক বেতনবৃদ্ধির হার পাঁচ শতাংশ করা, কেন্দ্রীয় পে কমিশনের সঙ্গে বেতনস্তরের সামঞ্জস্য আনা এবং বাড়িভাড়া ও পরিবহণ ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *