চাকরির মেয়াদ বাড়বে নাকি মিলবে পুরনো পেনশন! অষ্টম বেতন কমিশনের কাছে শিক্ষকদের ঐতিহাসিক প্রস্তাব পেশ!

চাকরির মেয়াদ বাড়বে নাকি মিলবে পুরনো পেনশন! অষ্টম বেতন কমিশনের কাছে শিক্ষকদের ঐতিহাসিক প্রস্তাব পেশ!

কেন্দ্রীয় সরকারি স্কুল শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের অন্তর্ভুক্ত একটি সংগঠন সম্প্রতি নতুন প্রস্তাব পেশ করেছে। গত ৭ আগস্ট নয়াদিল্লিতে অষ্টম বেতন কমিশনের সঙ্গে এক বৈঠকে শিক্ষক প্রতিনিধি দলটি এই দাবিগুলো উত্থাপন করে। বৈঠকে কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়, দিল্লি সরকারের স্কুল এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিক্ষক সংগঠনটি দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত কেন্দ্রীয় সরকারি শিক্ষকদের জন্য অভিন্ন বেতন কাঠামো, ভাতা এবং চাকরির শর্তাবলি চালুর দাবি জানিয়েছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল পেনশন সিস্টেম বাতিল করে পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহাল করা এবং শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬০ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করা।

এছাড়া ছুটির নিয়মে পরিবর্তন এনে প্রতি বছর ১৪ দিন নৈমিত্তিক ছুটি, ৩০ দিন অর্জিত ছুটি এবং ২০ দিন চিকিৎসা-জনিত ছুটি প্রদানের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, পুরুষ শিক্ষকদের জন্য চাইল্ড কেয়ার লিভ, ক্যাশলেস চিকিৎসা সুবিধা এবং স্বাস্থ্য প্রকল্প বেছে নেওয়ার সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে। পদোন্নতির ক্ষেত্রে অধ্যক্ষ পদের শূন্যপদের অর্ধেক বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পূরণ এবং হেড অফ সাবজেক্ট নামে নতুন পদ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে অষ্টম বেতন কমিশন বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তাদের আর্থিক পরিস্থিতি ও সুপারিশের প্রভাব বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *