পরকীয়া প্রেমের মর্মান্তিক পরিণতি! কুপ্রস্তাবে রাজি না হতেই গৃহবধূকে কুপিয়ে খুন, অভিযুক্তের স্বীকারোক্তি

পরকীয়া প্রেমের মর্মান্তিক পরিণতি! কুপ্রস্তাবে রাজি না হতেই গৃহবধূকে কুপিয়ে খুন, অভিযুক্তের স্বীকারোক্তি

পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের খুদরুন গ্রামে এক গৃহবধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে বাড়ি থেকে সামান্য দূরে ৩৩ বছর বয়সি অপর্ণা দাসের ক্ষতবিক্ষত ও বিবস্ত্র দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর মুখ বস্তায় মোড়া ছিল এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামী ও ছেলে পরিযায়ী শ্রমিক হওয়ায় ওই গৃহবধূ বাড়িতে একাই থাকতেন। স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁর পরকীয়া সম্পর্ক ছিল বলে জানা যায়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অন্য এক অভিযুক্ত নন্দ কুষমেটে তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই আক্রোশ বশত শনিবার রাতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ দ্রুত অভিযুক্ত নন্দ কুষমেটেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত পুলিশের কাছে সমস্ত অপরাধ স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *