তিন পরীক্ষা বাতিল, জেপিএসসির ৩ সদস্যের ইস্তফা! তবুও কেন থামছে না ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন?

তিন পরীক্ষা বাতিল, জেপিএসসির ৩ সদস্যের ইস্তফা! তবুও কেন থামছে না ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন?

নিয়োগ দুর্নীতি ও পরীক্ষা সংক্রান্ত অনিয়মের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ডে আন্দোলনরত পড়ুয়াদের দাবি খতিয়ে দেখতে সম্মত হয়েছে রাজ্য সরকার। সরকারি প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক শেষে ছাত্রনেতা রবীন্দ্র পাসোয়ান জানান, ১৪তম জেপিএসসি, জেপিএসসি ব্যাকলগ ২০২৩ এবং জেপিএসসি ব্যাকলগ ২০২৫—এই তিনটি নিয়োগ পরীক্ষা বাতিলের বিষয়টি বিবেচনা করতে রাজি হয়েছে প্রশাসন। পাশাপাশি, টিডিপিএল এজেন্সির মাধ্যমে পরিচালিত পরীক্ষাগুলির তদন্তের দায়িত্ব সিআইডি-কে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এবং আর্থিক অনিয়ম মিললে ইডি-কেও যুক্ত করা হতে পারে। আজ এই পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন একটি নতুন ওয়েব পোর্টাল চালু করেছেন এবং একইসঙ্গে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের তিন সদস্য পদত্যাগ করেছেন।

তবে সরকারের তরফ থেকে একাধিক সদর্থক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভ পুরোপুরি থামেনি। সিজিএল পরীক্ষার সিবিআই তদন্তের দাবিতে প্রার্থীরা এখনও অনড় রয়েছেন, যা বর্তমান বিবাদের মূল কেন্দ্রবিন্দু। সরকার সিবিআই তদন্তের পরিবর্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের প্রস্তাব দিলেও পরীক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছেন। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, নিয়োগ দুর্নীতির নিরপেক্ষ তদন্তে সিআইডি বা বিচার বিভাগীয় তদন্ত নয়, সিবিআই-কে তদন্তভার না দেওয়া পর্যন্ত এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *