স্কুল পড়ুয়াকে পুলকারে যৌন হেনস্তা! প্রতিবাদের জেরে যা ঘটল শুনলে শিউরে উঠবেন!

স্কুল পড়ুয়াকে পুলকারে যৌন হেনস্তা! প্রতিবাদের জেরে যা ঘটল শুনলে শিউরে উঠবেন!

দুর্গাপুরে বিশেষ চাহিদাসম্পন্ন এক ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রকে লাগাতার যৌন হেনস্তা করার অভিযোগ উঠল পুলকার চালকদের বিরুদ্ধে। নিউটাউনশিপ থানা এলাকার একটি বেসরকারি স্কুলের ওই ছাত্র পুলকারে যাতায়াত করত। পরিবারের অভিযোগ, চালকরা প্রায়ই তার গাল টেপার ছলে হেনস্তা করতেন। বারণ করা সত্ত্বেও তাঁরা শোনেননি। গত ১ আগস্ট ফের হেনস্তার চেষ্টা করা হলে ছাত্রটি এক অভিযুক্তের হাতে কামড়ে দেয়। এরপর ক্ষিপ্ত হয়ে দু’জন মিলে তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন। যদিও অভিযুক্ত চালকরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ও সুবিচারের দাবিতে রবিবার সকালে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান নির্যাতিতের পরিবার। অভিযোগ শুনে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন বিধায়ক। তিনি স্পষ্ট জানান, আইনের ঊর্ধ্বে কেউ নন এবং এই ঘটনায় কেউ ছাড় পাবেন না। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে নিউটাউনশিপ থানার পুলিশ। দ্রুত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *