ফের সীমান্তে পাচারের ছক? বিএসএফের গুলিতে বাংলাদেশি পাচারকারীর মৃত্যুর পর বাড়ল জল্পনা

ফের সীমান্তে পাচারের ছক? বিএসএফের গুলিতে বাংলাদেশি পাচারকারীর মৃত্যুর পর বাড়ল জল্পনা

ত্রিপুরায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার গভীর রাতে ঊনকোটি জেলার মাগুরউলি গ্রামপঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম তারা মিয়া (২৪), যিনি বাংলাদেশের মৌলভিবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা এলাকার দশটেকি গ্রামের বাসিন্দা। বিএসএফ সূত্রে দাবি করা হয়েছে, রাতে ৫ থেকে ৬ জন যুবক পাচারসামগ্রী নিয়ে অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করে। জওয়ানদের বারবার সতর্কবার্তা উপেক্ষা করে তাঁরা এগিয়ে আসার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ।

ঘটনাতেই গুরুতর আহত হন তারা মিয়া এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনার পর আন্তর্জাতিক সীমান্তজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন অংশকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে চোরাচালান চক্রের সক্রিয়তা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। বর্তমানে গোটা ঘটনার আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *