নির্যাতিতা নয়, চিকিৎসকের মা! আরজি কর কাণ্ডে নতুন মামলার নির্দেশ!

নির্যাতিতা নয়, চিকিৎসকের মা! আরজি কর কাণ্ডে নতুন মামলার নির্দেশ!

জলহাটির লোকসংস্কৃতি ভবনে আয়োজিত আরজি করের চিকিৎসক-ছাত্রীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মৃতার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ কান্নায় ভেঙে পড়ে জানান, তিনি ‘নির্যাতিতা’র মা হিসেবে নয়, একজন চিকিৎসকের মা হিসেবে পরিচিত হতে চান। তাঁর অভিযোগ, মেয়ে কোনো গোপন তথ্য জেনে ফেলায় এই নির্মম পরিণতি শিকার হয়। স্মরণসভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সরকার কঠোরতম পদক্ষেপ করবে এবং এর শেষ দেখে ছাড়বে।

অনুষ্ঠানে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে আলোকপাত করে মুখ্যমন্ত্রী বলেন, বিচারাধীন বিষয় হওয়ায় সাংবিধানিক পদে থেকে তিনি বিস্তারিত বলবেন না, তবে কর্তব্যে গাফিলতির অভিযোগে শীর্ষ তিন পুলিশ আধিকারিককে আগেই সাসপেন্ড করা হয়েছে। দ্রুত দেহ দাহ করা এবং শ্মশানঘাটের তিন ব্যক্তির ভূমিকা সহ অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খুঁজতে সিবিআই ও আদালতের তদন্তের পাশাপাশি নতুন করে একটি পৃথক মামলা রুজু করার নির্দেশ দেন তিনি। ব্যারাকপুর পুলিশ কমিশনারকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *