বিস্ফোরণ ঝাড়খণ্ডে! ইস্তফা জেপিএসসির তিন সদস্যের, বিধানসভা ঘেরাওয়ের ডেডলাইন ছাত্রদের

বিস্ফোরণ ঝাড়খণ্ডে! ইস্তফা জেপিএসসির তিন সদস্যের, বিধানসভা ঘেরাওয়ের ডেডলাইন ছাত্রদের

সরকারি নিয়োগে ব্যাপক জালিয়াতির অভিযোগে উত্তাল ঝাড়খণ্ডে প্রশাসনিক স্তরে বড়সড় ভাঙন দেখা দিয়েছে। তীব্র ছাত্র আন্দোলনের মুখে পড়ে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (JPSC) তিন জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোওয়ার তাঁদের ইস্তফাপত্র ইতিমধ্যেই গ্রহণ ও মঞ্জুর করেছেন। ড. অজিতা ভট্টাচার্য, ড. অনিমা হাঁসদা এবং ড. জামাল আহমেদের এই পদত্যাগকে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নজিরবিহীন ঘটনা বলে মনে করা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগে গত দু’সপ্তাহ ধরে চলা অসন্তোষের জেরে এই সিদ্ধান্ত সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

যদিও সরকার ১৪তম জেপিএসসি পরীক্ষা বাতিলসহ পরীক্ষার্থীদের সিংহভাগ দাবি মেনে নিয়েছে, তবুও জট কাটেনি। আন্দোলনকারীদের একমাত্র একদফা দাবি হলো সিজিএল পরীক্ষার সিবিআই তদন্ত। তবে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নজরদারিতে হওয়া এই পরীক্ষা বাতিল বা সিবিআই তদন্তের ভার দেওয়া নিয়ে সরকারের আইনি সীমাবদ্ধতা রয়েছে। বিচার বিভাগীয় কমিটির প্রস্তাব প্রত্যাখ্যান করে যৌথ ছাত্রসংগঠনগুলি আগামী কাল সকাল ১০টায় নতুন বিধানসভা ভবন ঘেরাওয়ের চরম হুশিয়ারি দিয়েছে। রাঁচি ও তার পার্শ্ববর্তী এলাকায় বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *