নিয়োগ দুর্নীতির পাঁকে সিপিএম নেতৃত্ব! ফরাক্কা কাণ্ডে বিস্ফোরক পদত্যাগ ও বয়কট!

নিয়োগ দুর্নীতির পাঁকে সিপিএম নেতৃত্ব! ফরাক্কা কাণ্ডে বিস্ফোরক পদত্যাগ ও বয়কট!

মুর্শিদাবাদের ফরাক্কায় বিভিন্ন কারখানায় শ্রমিক নিয়োগ ও স্বজনপোষণের গুরুতর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। যোগ্য কর্মীদের বঞ্চিত করে সিপিএম নেতৃত্বের একাংশ নিজেদের আত্মীয়স্বজনদের চাকরি পাইয়ে দিচ্ছেন বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে। এই দুর্নীতির বিরুদ্ধে জেলা ও রাজ্য নেতৃত্বকে লিখিত জানিয়েও সুরাহা না মেলায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় নেতৃত্ব। প্রতিবাদে ফরাক্কা উত্তর এরিয়া কমিটি এবং ডিওয়াইএফআই-এর একাধিক শীর্ষ পদাধিকারীসহ প্রভাবশালী নেতারা গণহারে দলীয় সদস্যপদ নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিদ্রোহী নেতাদের অভিযোগ, ফরাক্কার তিনটি বড় শিল্পসংস্থা বর্তমানে নেতাদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে। কারখানায় নিয়োগে অর্থ লেনদেন ও স্বজনপোষণ চরমে উঠেছে। দীর্ঘদিনের পরীক্ষিত ও আন্দোলনকারী কর্মীরা বঞ্চিত হলেও সদ্য দলয়ে আসা নেতাদের আত্মীয়রা চাকরির সুযোগ পাচ্ছেন। দুর্নীতিবাজদের আড়াল করার অভিযোগে দলের অন্দরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। আসন্ন ২৩ আগস্ট ফরাক্কা সিপিএমের সম্মেলনে এই অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতৃত্ব কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *