আঙুল বা কবজিতে মাংসপিণ্ড? কোন রোগের ইঙ্গিত হতে পারে, জানুন বিশেষজ্ঞের কথা

আঙুল বা কবজিতে মাংসপিণ্ড? কোন রোগের ইঙ্গিত হতে পারে, জানুন বিশেষজ্ঞের কথা

কব্জি বা আঙুলের চামড়ার নিচে মাঝেমধ্যে ছোট মাংসপিণ্ড দেখা দিলে অনেকেই ভয়ে ভাবেন, এটি হয়তো কোনো মারাত্মক টিউমার বা ক্যানসার। চিকিৎসাবিজ্ঞান বলছে, এই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি আসলে সাইনোভিয়াল সিস্ট (Synovial Finger Cyst)। আমাদের হাত ও আঙুলের জয়েন্ট সচল রাখতে ভেতরে সাইনোভিয়াল ফ্লুইড নামক পিচ্ছিল তরল থাকে। কোনো কারণে এই তরল থলির মতো এক জায়গায় জমতে শুরু করলেই চামড়ার নিচে তা ফুলে ওঠে।

পুরনো চোট, বারবার একই জায়গায় চাপ পড়া কিংবা হাড়ের ক্ষয় বা বাতের সমস্যার কারণে এই সিস্ট তৈরি হতে পারে। সাধারণত আঙুল, কব্জি বা কনুইয়ে এটি বেশি দেখা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটি ক্ষতিকর নয়। তবে সিস্টটি আকারে বড় হলে, নাড়াচাড়ায় অসুবিধা হলে বা পুঁজ বের হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ এটি অনেক সময় রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণও হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *