মাথা ব্যথা কমলেই কফি কাপে চুমুক? বড় বিপদের ফাঁদে পা দিচ্ছেন না তো!

মাথা ব্যথা কমলেই কফি কাপে চুমুক? বড় বিপদের ফাঁদে পা দিচ্ছেন না তো!

অফিসের চাপ, অপর্যাপ্ত ঘুম কিংবা ক্লান্তি থেকে মাথা ধরা আমাদের দৈনন্দিন জীবনের এক পরিচিত সমস্যা। আর এই অস্বস্তি কাটাতে অনেকেই সঙ্গে সঙ্গে এক কাপ কড়া চা বা কফিতে চুমুক দেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চা ও কফিতে থাকা ক্যাফেইন মাথার স্নায়ুকে সাময়িক আরাম দেয়, যার কারণে ব্যথার উপশম ঘটে। তবে এই অভ্যাসের একটি নেতিবাচক দিকও রয়েছে। অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করলে উপকারের বদলে হিতে বিপরীত হতে পারে এবং মাথা ব্যথা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়া নিয়মিত ক্যাফেইন পানে অভ্যস্ত ব্যক্তিরা তা হঠাৎ বন্ধ করলে পুনরায় ব্যথার শিকার হতে পারেন।

তাই ক্যাফেইনের ওপর ভরসা না রেখে পর্যাপ্ত জল পান, কিছুক্ষণ বিশ্রাম নেওয়া কিংবা স্ক্রিন থেকে দূরে থাকার মতো সাধারণ জীবনযাত্রার পরিবর্তন মাথা ব্যথা কমাতে বেশি কার্যকর। তবে তীব্র ব্যথা, জ্বর, বমি ভাব বা দৃষ্টি সংক্রান্ত সমস্যা দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *