ভালোবাসার অভিনয় নাকি স্বার্থের খেলা! সঙ্গী আপনাকে ব্যবহার করছে কি না বুঝুন এই ৩ উপায়ে

আধুনিক সম্পর্কের সমীকরণে অনেক সময়ই ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকে স্বার্থের হিসাব। সঙ্গী আপনার প্রতি সত্যিই অনুগত নাকি স্রেফ বাড়তি সুবিধা ও সামাজিক মর্যাদার লোভে পাশে রয়েছে, তা বোঝা জরুরি। সম্পর্কের গভীরতা মাপার কয়েকটি বিশেষ দিক রয়েছে। প্রথমে খেয়াল করুন, বন্ধুবান্ধব বা পরিবারের কাছে তিনি আপনার ব্যক্তিগত পরিচয়ের চেয়ে আপনার পদমর্যাদা বা আর্থিক অবস্থাকে বেশি প্রাধান্য দিচ্ছেন কি না। এছাড়া, জনসমক্ষে সম্পর্কের অতিরিক্ত জাহির থাকলেও একান্তে যদি আপনার গুরুত্ব না থাকে, তবে তা গভীর উদ্বেগের বিষয়।
অন্যদিকে, আপনার সামাজিক মর্যাদা বা সুযোগ-সুবিধার ওপর যদি সঙ্গীর আগ্রহ নির্ভর করে, তবে সতর্ক হওয়া প্রয়োজন। আপনার ভাবমূর্তি বা সুবিধা কমে গেলে যদি তাঁর আচরণেও উদাসীনতা দেখা দেয়, তবে বুঝতে হবে এটি প্রকৃত প্রেম নয়, বরং নিখাদ স্বার্থপরতা। এমন সম্পর্ক মানসিক অবসাদের কারণ হতে পারে। তাই সময় থাকতেই সঙ্গীর আসল রূপ চিনে নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।