‘লকআপেই মৃত্যু, এটা সত্য!’ মৃত TMC কর্মীর বাড়িতে গিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

‘লকআপেই মৃত্যু, এটা সত্য!’ মৃত TMC কর্মীর বাড়িতে গিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

আজ সকালে হালিশহরে গিয়ে পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্টভাবে স্বীকার করেন যে লকআপেই ওই কর্মীর মৃত্যু হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে থানার আইসি-কে ক্লোজ ও আইও-কে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি, এই মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং উত্তর ২৪ পরগনার জেলাশাসক পুরো বিষয়টি তদন্ত করবেন বলে তিনি জানান।

মৃতের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক বড় পদক্ষেপ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মৃতের স্ত্রীকে চাকরির ব্যবস্থা করার পাশাপাশি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে পরিবারটিকে আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে। এছাড়া, মৃতের দুই সন্তানের পড়াশোনার সমস্ত দায়িত্বও রাজ্য সরকার বহন করবে বলে তিনি আশ্বাস দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *