হিমাচলে ২৫ একর জমি ও শতবর্ষী বাড়ি কিনে পাকাপাকি বসবাস? যামি-আদিত্যকে ঘিরে জল্পনার আসল সত্য ফাঁস!

হিমাচলে ২৫ একর জমি ও শতবর্ষী বাড়ি কিনে পাকাপাকি বসবাস? যামি-আদিত্যকে ঘিরে জল্পনার আসল সত্য ফাঁস!

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের পরই যামি গৌতম ও আদিত্য ধরের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন জল্পনা শুরু হয়। গুঞ্জন ছড়ায় যে, হিমাচলের গোহার এলাকায় প্রায় ১০০ বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী বাড়ি এবং ২৫ একর জমি কিনে মুম্বই ছেড়ে সেখানে স্থায়ীভাবে সংসার পাতছেন এই তারকা দম্পতি। এই খবর ছড়িয়ে পড়তেই বিনোদন জগতে চাঞ্চল্য তৈরি হয়। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে পরিচালক আদিত্য ধরের টিম সাফ জানিয়ে দিয়েছে যে, আপাতত মুম্বই ছেড়ে হিমাচলে স্থায়ীভাবে চলে যাওয়ার কোনও পরিকল্পনা তাঁদের নেই।

পেশাগত জীবনে এই মুহূর্তে দারুণ সাফল্যের সময় কাটাচ্ছেন এই জুটি। আদিত্যর পরিচালনায় ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে তিন হাজার কোটির বেশি আয় করেছে। এর পাশাপাশি ‘আর্টিকল ৩৭০’ ছবির সুবাদে সম্প্রতি ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন তাঁরা। যামি সেরা অভিনেত্রীর এবং আদিত্য সেরা ফিচার ফিল্মের পুরস্কার ঘরে তোলেন। কাজের এই ব্যস্ততার মাঝেও তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হওয়া এই গুঞ্জন ভক্তদের মধ্যে দারুণ কৌতূহল সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *