মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট ছাড়াই কীভাবে বাঁচবে যোগাযোগ! জানলে চমকে যাবেন

মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট ছাড়াই কীভাবে বাঁচবে যোগাযোগ! জানলে চমকে যাবেন

প্রাকৃতিক বিপর্যয়ের সময় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়লে কীভাবে জরুরি বার্তা আদান-প্রদান করা সম্ভব, তা নিয়ে সোদপুর রেলওয়ে পার্কে সফল মহড়া সম্পন্ন করল হ্যাম রেডিও। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব এবং ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে একসঙ্গে দশটি অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করে বার্তা বিনিময়ের আধুনিক পদ্ধতি প্রদর্শন করা হয়। এই বিশেষ মহড়ায় এনডিআরএফ দ্বিতীয় ব্যাটালিয়নের যোগাযোগ আধিকারিক, রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর, জলহাটি পুর প্রশাসন এবং সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত সদস্যরা অংশ নেন।

দুর্যোগের দিনে জীবন বাঁচানোর এই অভিনব প্রক্রিয়ায় নতুন প্রজন্মকে সামিল করতে ছাত্রছাত্রীদের হাতেই অস্থায়ী রেডিও স্টেশন গড়ে তোলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভূমিকম্প বা বন্যার মতো চরম পরিস্থিতিতে যখন প্রচলিত যোগাযোগের সমস্ত মাধ্যম বন্ধ হয়ে যায়, তখন বেতার তরঙ্গের ওপর ভর করে কীভাবে দ্রুত উদ্ধারকাজ ও ত্রাণ পৌঁছানো সম্ভব, তা মকড্রিলের মাধ্যমে হাতে-কলমে ফুটিয়ে তোলা হয়। সরকারি ও বেসরকারি এই যৌথ প্রয়াস বিপর্যয় মোকাবিলায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *