চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি পেলেন অভিষেক, মানতে হবে কোন শর্ত!

চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি পেলেন অভিষেক, মানতে হবে কোন শর্ত!

বড়সড় আইনি স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য তাঁকে তিন সপ্তাহের জন্য বিদেশযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিদেশে যাওয়ার আগে তাঁকে বাধ্যতামূলকভাবে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সেইসঙ্গে বিদেশযাত্রার যৌক্তিকতা প্রমাণে হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত শংসাপত্রও সংগ্রহ করতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, এই শর্ত সাপেক্ষেই তিনি বিদেশ যাওয়ার সুযোগ পাবেন।

সোমবার মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী পর্যবেক্ষণ করেন যে, বিচারাধীন বা মামলা চলমান থাকলেই নাগরিকের মৌলিক অধিকার বা বিদেশযাত্রার স্বাধীনতা সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া যায় না। তবে কড়া শর্ত হিসেবে অভিষেককে তাঁর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা রাখতে হবে। এর আগে কলকাতা হাই কোর্ট তাঁর বিদেশযাত্রার আবেদন খারিজ করে দেশেই চিকিৎসার পরামর্শ দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে দীর্ঘদিনের জটিলতা কেটে গেল এবং নির্ধারিত শর্ত মেনে তাঁর বিদেশ যাওয়ার পথ প্রশস্ত হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *