জিভছোলা ব্যবহারের দিন শেষ! ঘরোয়া উপায়েই দূর করুন জিভের সাদা আস্তরণ

প্রতিদিন সকালে দাঁত মাজার সময় অনেকেই ওরাল হাইজিনের অংশ হিসেবে জিভ পরিষ্কার করেন। তবে ধাতব বা প্লাস্টিকের ‘জিভছোলা’ ব্যবহার অনেকের কাছেই অস্বস্তিকর ও ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, কারণ অতিরিক্ত জোরে ব্যবহারে জিভ কেটে যাওয়ার বা ছাল উঠে যাওয়ার ঝুঁকি থাকে। চিকিৎসকদের মতে, জিভের উপরিভাগে খাদ্য কণা ও ব্যাকটেরিয়া জমে এই সাদা আস্তরণ তৈরি হয়, যা মুখে দুর্গন্ধ বা ফাঙ্গাল সংক্রমণের কারণ হতে পারে। তবে জিভছোলা ছাড়াই রান্নাঘরের কিছু প্রাকৃতিক উপাদানের সাহায্যে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
জিভ পরিষ্কার রাখতে বেকিং সোডা ও লেবুর পেস্ট, হালকা গরম জলে নুন দিয়ে কুলকুচি কিংবা খাঁটি নারকেল তেল দিয়ে অয়েল পুলিং অত্যন্ত কার্যকরী। পাশাপাশি, কাঁচা হলুদ বাটার ব্যবহার বা অ্যালোভেরা জুস দিয়ে মুখ ধুয়ে নিলেও চমৎকার ফল পাওয়া যায়। সাধারণত সঠিক নিয়মে ঘরোয়া টোটকা মেনে চললে ৩ থেকে ৪ দিনের মধ্যেই জিভের সাদা আস্তরণ গায়েব হয়ে যায়। তবে এই ছোপগুলো পুরু হলে এবং মুখে ব্যথা বা জ্বালাপোড়া থাকলে তা ওরাল থ্রাশের লক্ষণ হতে পারে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।