আসাম-অরুণাচল সীমান্তে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ! আচমকা গুলিতে জখম ৮, উত্তেজনা চরমে

আসাম-অরুণাচল সীমান্তে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ! আচমকা গুলিতে জখম ৮, উত্তেজনা চরমে

সোম সকালে আসাম-অরুণাচল প্রদেশ সীমান্তে জমি দখলকে কেন্দ্র করে চলা তীব্র সংঘর্ষে কেঁপে উঠল গোগামুখ এলাকা। অভিযোগ, অরুণাচল প্রদেশের দিক থেকে চালানো এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম হয়েছেন আসামের অন্তত আটজন স্থানীয় বাসিন্দা। আকস্মিক এই হামলায় সীমান্তজুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ধেমাজি সিভিল ও পরে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এই রক্তক্ষয়ী ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দুই রাজ্যের দীর্ঘদিনের এই সীমান্ত বিরোধ মেটাতে এবং শান্তি ফেরাতে অরুণাচল সরকারের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী রানোজ পেগুইকে। পাশাপাশি, দুই রাজ্যের ডিজিপি ও মুখ্যসচিবরা সার্বিক পরিস্থিতির ওপর নিরন্তর নজর রাখছেন। উল্লেখ্য, ঐতিহাসিক এই সীমান্ত বিতর্কে বহু পুরনো জটিলতা রয়েছে, যা নতুন করে এই হিংসাত্মক সংঘর্ষের জেরে ফের মাথাচাড়া দিয়ে উঠল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *