আমেরিকায় রাখীবন্ধন উৎসবে মোহন ভাগবত! বিশ্বমঞ্চে কোন বড় বার্তা দিতে চলেছেন আরএসএস প্রধান?

আমেরিকায় রাখীবন্ধন উৎসবে মোহন ভাগবত! বিশ্বমঞ্চে কোন বড় বার্তা দিতে চলেছেন আরএসএস প্রধান?

নিউইয়র্ক সিটিতে আগামী ২৯ অগস্ট আয়োজিত হতে চলেছে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশনস’। আমেরিকান হিন্দুজ় ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়লগ বা এহেড ফোরামের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। আমেরিকা, কানাডা ও ইংল্যান্ড সফরের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বশান্তি, পারস্পরিক সম্প্রীতি এবং নাগরিক দায়িত্ববোধের বার্তা তুলে ধরা হবে। আয়োজকদের মতে, বর্তমান জটিল বিশ্ব পরিস্থিতিতে প্রাচীন ভারতীয় দর্শনের ওপর ভিত্তি করে ঐক্য গড়ার ক্ষেত্রে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

ভাই-বোনের প্রথাগত সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে এই রাখীবন্ধন উৎসবকে সমাজ, দেশ এবং প্রকৃতির প্রতি মানুষের দায়িত্ব ও সুরক্ষার প্রতীক হিসেবে উপস্থাপন করা হবে। অনুষ্ঠানে প্রাচীন ভারতীয় দর্শনের ‘বসুধৈব কুটুম্বকম’ বা ‘সমগ্র বিশ্বই এক পরিবার’ ভাবনার ওপর বিশেষ জোর দেওয়া হবে। আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে সমাজকর্মী, ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক, শিল্পী এবং ধর্মীয় নেতাসহ শতাধিক সংগঠনের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নেবেন। এর মাধ্যমে আমেরিকান হিন্দু সম্প্রদায়ের সামাজিক ভূমিকা এবং জনসেবামূলক অবদানের দিকটিও আন্তর্জাতিক মঞ্চে জোরালোভাবে তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *