চায়ের কাপে চুমুক দেওয়ার আগে বড় ধাক্কা, হু হু করে বাড়ছে এই জরুরি খাবারের দাম!

চায়ের কাপে চুমুক দেওয়ার আগে বড় ধাক্কা, হু হু করে বাড়ছে এই জরুরি খাবারের দাম!

অন্ন ও বাসস্থানের পাশাপাশি দৈনন্দিন জীবনের নানা পণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের পকেট ফাঁকা হওয়ার উপক্রম হয়েছে। এবার প্রাতঃরাশের অন্যতম প্রধান উপাদান পাউরুটির দাম এক ধাক্কায় বাড়াল জয়েন্ট অ্যাকশন কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান জানিয়েছেন, আগামী ১৭ই অগাস্ট থেকে পাউন্ড প্রতি পাউরুটির দাম ৪ টাকা এবং হাফ পাউন্ডের ক্ষেত্রে ২ টাকা করে বৃদ্ধি পাচ্ছে। ফলে এতদিন যে পাউরুটি ৩২ টাকায় কেনা যেত, তার জন্য অতিরিক্ত খরচ করতে হবে। এই মূল্যবৃদ্ধির জেরে নিম্ন মধ্যবিত্ত ও সাধারণ মানুষের মাসিক বাজেটে বড় ধরনের টান পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

হঠাৎ কেন এই মূল্যবৃদ্ধি ঘটল? ব্যবসায়ীদের মতে, বিগত কয়েক মাস ধরে লাগাতার বেড়েই চলেছে ময়দা, চিনি ও রান্নার তেলের মতো প্রয়োজনীয় কাঁচামালের দাম। প্রতি কেজি ময়দায় প্রায় ৬ টাকা, চিনিতে ১০ টাকা এবং তেলের দাম ৮ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, প্যাকেজিং উপকরণের খরচও অনেকটাই বেড়েছে। পুরনো দামে ব্যবসা টিকিয়ে রাখা আসাম্ভব হয়ে পড়ায় বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে বেকারি মালিকপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *