আইএসএল ফি নিয়ে জটিলতা তুঙ্গে, লাল-হলুদ শিবিরের ভবিষ্যৎ কি অন্ধকার?

আইএসএল ফি নিয়ে জটিলতা তুঙ্গে, লাল-হলুদ শিবিরের ভবিষ্যৎ কি অন্ধকার?

চলতি আইএসএল মরশুমের পার্টিসিপেশন ফি জমা দেওয়া নিয়ে বড়সড় আর্থিক জটিলতায় পড়েছে ইস্টবেঙ্গল ক্লাব। প্রতিটি ক্লাবকে এক কোটি দশ লক্ষ টাকা ফি দেওয়ার কথা থাকলেও, ইনভেস্টর সংকটে থাকা লাল-হলুদ শিবির এখনও তা মেটাতে পারেনি। পরিস্থিতি সামাল দিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছিল, গত মরশুমে ইস্টবেঙ্গলের প্রাপ্য চ্যাম্পিয়নশিপের পুরস্কার মূল্য থেকে প্রথম কিস্তির টাকা কেটে রাখা হবে। তবে এই পদক্ষেপে তীব্র আপত্তি জানিয়েছে ইমামি কর্তৃপক্ষ। ফেডারেশনকে চিঠি দিয়ে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, ওই পুরস্কার মূল্য ক্লাবের নয় বরং তাদের প্রাপ্য।

ইমামির এই আপত্তির ফলে ফেডারেশন টাকা কাটতে অস্বীকার করে এবং ক্লাবকেই ফি মেটানোর নির্দেশ দেয়, যা ইস্টবেঙ্গল কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কোচ ও ফুটবলাররা অনুশীলন শুরু করে দিলেও নতুন ইনভেস্টর না মেলায় এবং ফ্র্যাঞ্চাইজি ফি জমার উপায় নিয়ে তৈরি হওয়া এই অনিশ্চয়তা ক্লাবকে বড় সংকটের মুখে ঠেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *