সব মামলায় জামিন! অবশেষে স্বস্তিতে রূপটান বিতর্কখ্যাত স্বরূপ বিশ্বাস

তোলাবাজি ও শ্লীলতাহানিসহ একাধিক অভিযোগে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং টালিগঞ্জের প্রাক্তন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সমস্ত মামলাতেই জামিন পেলেন।
পূর্বে রিজেন্ট পার্ক থানার মামলায় জামিন পাওয়ার পর, মঙ্গলবার নিউ আলিপুর থানার মামলাটিতেও আদালত তাঁর জামিন মঞ্জুর করে। উল্লেখ্য, নিউ আলিপুর থানায় এক রূপটান শিল্পী তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেও, পরবর্তীতে সমাজমাধ্যমে তিনি দাবি করেন যে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ জানানোর কোনো ইচ্ছা তাঁর ছিল না।
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে নিউ আলিপুর এবং রিজেন্ট পার্ক থানায় মোট পাঁচটি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে আর্থিক প্রতারণা ও অস্ত্র আইনের মামলায় তিনি এতদিন জেল হেফাজতে ছিলেন। একাধিক আইনি জটিলতা ও পুলিশি হেফাজতের প্রক্রিয়া শেষে শেষপর্যন্ত সবকটি মামলাতেই আদালত তাঁকে জামিন দিল।