৩০ ডিগ্রিতে নগ্ন হয়ে সাইকেল র‍্যালি! বার্লিনের রাস্তায় কেন এমন অভিনব উদ্যোগ?

৩০ ডিগ্রিতে নগ্ন হয়ে সাইকেল র‍্যালি! বার্লিনের রাস্তায় কেন এমন অভিনব উদ্যোগ?

জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত ‘ওয়ার্ল্ড ন্যুড সাইকেল র‍্যালি’। প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পূর্ব বার্লিনের মাউয়ারপার্কে বার্লিন প্রাচীরের কাছ থেকে শুরু হয় এই ব্যতিক্রমী সাইকেল র‍্যালি। শত শত নারী-পুরুষ সম্পূর্ণ বা আংশিক নগ্ন হয়ে এই কর্মসূচিতে অংশ নেন। মাউয়ারপার্ক থেকে শুরু হয়ে রাোখস্ট্যাগ ভবন হয়ে শোনফেল্ড পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ পথ পরিক্রমা করেন সাইকেল সওয়ারিরা। বৈষম্য দূর করে সমাজের প্রতিটি মানুষের শারীরিক বৈচিত্রকে গ্রহণ করার বার্তা দিতেই এই আয়োজন করা হয়।

আয়োজকদের মতে, নির্দিষ্ট কোনো শারীরিক সৌন্দর্য বা মানদণ্ড চাপিয়ে দেওয়া এই র‍্যালির উদ্দেশ্য নয়। বরং আত্ম-স্বীকৃতি, সহনশীলতা এবং প্রকৃতির কাছাকাছি থাকার দর্শনকে ফুটিয়ে তুলতেই এই উদ্যোগ। অংশগ্রহণকারীদের মতে, নগ্নতা সব সময় অশ্লীলতা নয়; বরং এটি পোশাকের বন্দিদশা থেকে মুক্তি এবং সকলকে সমান হিসেবে দেখার এক অনন্য প্রয়াস। বার্লিনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ধরনের র‍্যালি অনুষ্ঠিত হয়, যা মানুষের ভেদাভেদ ভুলে এক হওয়ার বার্তা দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *