অস্ট্রেলিয়া ছেড়ে পর্তুগালের ক্যাপ্টেন, রোনাল্ডোর দেশের জার্সিতে কি ইতিহাস গড়বেন প্রাক্তন নাইট?

অস্ট্রেলিয়া ছেড়ে পর্তুগালের ক্যাপ্টেন, রোনাল্ডোর দেশের জার্সিতে কি ইতিহাস গড়বেন প্রাক্তন নাইট?

অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে সফল অলরাউন্ডার মোজেস হেনরিকস এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দলের অধিনায়কত্ব করতে চলেছেন। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে পর্তুগাল। পর্তুগালের মাদেইরায় জন্ম নেওয়া হেনরিকসের পরিবার একসময় অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। সম্প্রতি ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়া ৩৯ বছর বয়সি এই তারকা এবার নিজের শেকড়ের টানে নতুন দলের হয়ে মাঠে নামছেন।

ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-এর গ্রুপ পর্বে ইজরায়েল, জার্মানি, গ্রিস ও চেক প্রজাতন্ত্রের মোকাবিলা করবে পর্তুগাল। আগামী ১৪ থেকে ২০ আগস্টের মধ্যে এই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর রিজিওনাল ফাইনালের বাধা পেরিয়ে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে পৌঁছানোর কঠিন চ্যালেঞ্জ এখন তাঁর সামনে। ক্রিকেট বিশ্বে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলা পর্তুগালকে মূল পর্বে তুলতে কতটা সফল হন অভিজ্ঞ এই অলরাউন্ডার, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *