নামকরণ নিয়ে চিনের আপত্তি উড়িয়ে দিল্লির হুঁশিয়ারি, ‘অরুণাচল ভারতেরই’

নামকরণ নিয়ে চিনের আপত্তি উড়িয়ে দিল্লির হুঁশিয়ারি, ‘অরুণাচল ভারতেরই’

অরুণাচল প্রদেশের ২৭টি গুরুত্বপূর্ণ জায়গার নতুন নামকরণ করে চিনকে কঠোর বার্তা দিল ভারত। দীর্ঘদিন ধরে বেজিং কর্তৃক অরুণাচলকে ‘জংনান’ দাবি করে বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের একতরফা অপচেষ্টার পাল্টা হিসেবে নয়াদিল্লি এই পদক্ষেপ নিয়েছে। বিদেশমন্ত্রক পরিষ্কার জানিয়ে দিয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কাল্পনিক নাম চাপিয়ে দেওয়ার এই চক্রান্ত বাস্তব পরিস্থিতি বদলাতে পারবে না এবং তা সম্পূর্ণ অনর্থক।

ভারতের নতুন এই সামরিক মানচিত্রে যুক্ত হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন লংকু, মাজা, বিশার মতো কৌশলগত সীমান্ত গ্রাম এবং ঐতিহাসিক থাগ লা ও জোলা গিরিপথ। বিশেষ করে ১৯৫৯ সালের সংঘাতের কেন্দ্রবিন্দু লংজুকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নয়াদিল্লির এই পদক্ষেপে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা আরও ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *