চাকরিজীবীদের জন্য বিরাট সুখবর! বদলে গেল পিএফের ৫ বড় নিয়ম!

চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ড বা পিএফ পরিষেবা আরও দ্রুত ও সহজ করতে একাধিক বড় পদক্ষেপ করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। বেতনভোগী কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন নিয়মে পিএফের টাকা তোলা এবং স্থানান্তর প্রক্রিয়াকে অনেকটাই স্বয়ংক্রিয় করা হয়েছে। এর ফলে গ্রাহকদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না এবং অতিরিক্ত কাগজপত্রের ঝামেলাও কমবে।
নতুন নিয়মে চূড়ান্ত পিএফ প্রত্যাহারের আবেদনও ‘অটো-সেটলমেন্ট’ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া চাকরি পরিবর্তনের পর পুরনো সংস্থার পিএফ অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করা হয়েছে। অন্যদিকে, উমঙ্গ অ্যাপের মাধ্যমে আধার-ভিত্তিক ফেস অথেন্টিকেশন দিয়ে সহজেই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন তৈরি ও সক্রিয় করা যাবে। পাশাপাশি, নির্দিষ্ট সময়ের মধ্যে পিএফের আবেদন নিষ্পত্তি না হলে অতিরিক্ত সুদ পাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।