হাওড়া ও কলকাতায় বাড়ছে ওয়ার্ড! জানুন নতুন সংখ্যা কত হচ্ছে?

হাওড়া ও কলকাতায় বাড়ছে ওয়ার্ড! জানুন নতুন সংখ্যা কত হচ্ছে?

কলকাতা ও হাওড়া পুরনিগমের পরিষেবা উন্নত করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সুযোগ-সুবিধা পৌঁছে দিতে ওয়ার্ড সংখ্যা বাড়ানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বিধানসভায় সংশোধনী বিল পেশ করে জানানো হয়েছে, এবার থেকে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ এবং হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করা হচ্ছে। পূর্ববর্তী সরকারের আমলে অমীমাংসিত থাকা বিষয়গুলি সমাধান করতেই এই নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এদিন বিধানসভায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানান, বিগত দিনে নিকাশি বিপর্যয়, পানীয় জলের অভাব এবং বেহাল রাস্তার সমস্যায় জর্জরিত ছিল দুই শহর। এই বেহাল দশা কাটাতে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই সীমানা পুনর্নির্ধারণ করা হচ্ছে। মন্ত্রীর অভিযোগ, পূর্বতন সরকারের সদিচ্ছার অভাবে পঞ্চদশ অর্থ কমিশনের অনুদান থেকেও বঞ্চিত হয়েছিল হাওড়া। তবে নতুন এই সংশোধনী বিল পাশের মাধ্যমে নাগরিক পরিষেবা আরও গতিশীল হবে বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *