কলকাতা-হাওড়া পুর বিল পাশ থেকে প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বৃদ্ধি! বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

কলকাতা-হাওড়া পুর বিল পাশ থেকে প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বৃদ্ধি! বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

পশ্চিমবঙ্গ বিধানসভায় ধ্বনিভোটে পাশ হল কলকাতা ও হাওড়া পুরসভা সংশোধনী বিল। মঙ্গলবার বিধানসভার অধিবেশনে এই বিল পাশের পাশাপাশি রাজ্য সরকারের তরফে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত আসামের পাশে দাঁড়িয়ে ১০ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি স্পষ্ট জানান, কলকাতা পুরসভার ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ম মেনেই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সম্পন্ন হবে এবং এই বিষয়ে দুটি সর্বদলীয় বৈঠক ডাকা হবে।

অন্যদিকে, প্রবীণ প্রাক্তন বিধায়কদের আর্থিক সুরক্ষা সুনিশ্চিত করতে তাঁদের মাসিক চিকিৎসা ভাতা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছাতে প্রতিটি বিধানসভা কেন্দ্রে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কেন্দ্রগুলির নামকরণ এবং নির্দিষ্ট শর্ত পূরণ করলে সংশ্লিষ্ট বিধায়করা কেন্দ্র পরিচালনার জন্য প্রতি মাসে ৩০ হাজার টাকা করে বিশেষ অনুদান পাবেন বলে ঘোষণা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *