ডিলিমিটেশন নিয়ে বিধানসভায় বড় বার্তা! রাজনীতির ছোঁয়া আটকাতে কী বললেন ফিরহাদ-জাভেদ?

ডিলিমিটেশন নিয়ে বিধানসভায় বড় বার্তা! রাজনীতির ছোঁয়া আটকাতে কী বললেন ফিরহাদ-জাভেদ?

কলকাতা পুরসভার (সংশোধনী) বিল ঘিরে বিধানসভায় তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ওয়ার্ড পুনর্গঠনের নীতি ও মাপকাঠি নিয়ে প্রশ্ন তুলে দাবি করেছেন, পুরো প্রক্রিয়ায় জনপ্রতিনিধিদের যুক্ত করা অত্যন্ত জরুরি। কোন নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করে সীমানা পরিবর্তন করা হচ্ছে কি না, তা স্পষ্ট করারও জোরালো দাবি জানিয়েছেন তিনি। সাধারণ মানুষের পরামর্শ এবং প্রতিটি ওয়ার্ড ধরে ধরে শুনানির পক্ষে সওয়াল করেছেন ফিরহাদ। অন্যদিকে, তৃণমূল নেতা জাভেদ খান শহরের জনসংখ্যার কথা মাথায় রেখে ওয়ার্ড সংখ্যা বাড়ানোর পক্ষে মত দিলেও, ডিলিমিটেশন যেন কোনো সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন।

বিল নিয়ে আলোচনায় সরব হয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ সরাসরি পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পুরসভার ৩০ হাজার শূন্যপদ পূরণের দাবি তুলে তিনি কটাক্ষ করে বলেন, ডিলিমিটেশন এবং ভোট দুটোই নির্দিষ্ট সময়ে হবে। পাশাপাশি, হাওড়া পুরসভার সংশোধনী বিল প্রসঙ্গে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল পূর্ববর্তী সরকারের অনিয়মের কথা তুলে ধরে নাগরিক পরিষেবা সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।]]>

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *