১৩৫ থেকে সোজা ৮৯ কেজি! শত ব্যস্ততার মাঝেও কীভাবে আসাম্ভবকে সম্ভব করলেন নীতীন গড়করি?

কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির ওজন একসময় ছিল ১৩৫ কেজি, যা এখন কমে দাঁড়িয়েছে ৮৯ কেজিতে। অর্থাৎ দীর্ঘমেয়াদী প্রচেষ্টায় তিনি প্রায় ৪৬ কেজি ওজন কমিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। কোভিড অতিমারির কঠিন অভিজ্ঞতাই তাঁর জীবন নিয়ে ভাবনার ধরন সম্পূর্ণ বদলে দেয়। সেই সময়ে কাছের মানুষদের হারিয়ে তিনি উপলব্ধি করেন, কাজের চাপের পাশাপাশি নিজের শরীরের যত্ন নেওয়া কতটা জরুরি। এরপর থেকেই জীবনযাত্রার অনিয়ন্ত্রিত অভ্যাস বদলে তিনি শরীরচর্চাকে প্রতিদিনের রুটিনের অপরিহার্য অংশ করে তোলেন।
বর্তমানে যতই ব্যস্ততা থাকুক না কেন, নিয়মের কোনো নড়চড় হয় না। রাত পর্যন্ত কাজ করলেও তিনি সকাল ৭টায় ঘুম থেকে উঠে টানা আড়াই ঘণ্টা ব্যায়াম করেন। তাঁর এই রূপান্তর কোনো ম্যাজিক ডায়েটের ফল নয়, বরং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখার সাফল্য। তবে চিকিৎসকদের মতে, কারও অন্ধ অনুসরণ না করে নিজের শারীরিক সক্ষমতা বুঝে তবেই এমন রুটিন অনুসরণ করা উচিত। গড়করির এই অনুপ্রেরণামূলক যাত্রা প্রমাণ করে যে সুশৃঙ্খল জীবনযাপন ও দৃঢ় মানসিকতাই ফিট থাকার আসল চাবিকাঠি।