বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ! কলকাতা-সহ রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন গভীর নিম্নচাপের জেরে ফের বৃষ্টির ভ্রূকুটি দেখা দিয়েছে রাজ্যে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১২ ও ১৩ আগস্ট কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মৌসুমি অক্ষরেখার প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। ওড়িশা সহ পূর্ব ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এর জেরে বন্যা পরিস্থিতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এই প্রতিকূল আবহাওয়ার কারণে জলমগ্ন হতে পারে নিচু এলাকাগুলি, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করতে পারে। পরিস্থিতির ওপর নজর রেখে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে। উপকূলবর্তী ও নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হয়ে স্থলভাগের দিকে এগোয়, এখন সেটাই দেখার বিষয়।