বিজয়ের স্ত্রী মামলা তুলতেই তৃষার রহস্যময় পোস্ট! নেপথ্যে কোন বড় ইঙ্গিত?

বিজয়ের স্ত্রী মামলা তুলতেই তৃষার রহস্যময় পোস্ট! নেপথ্যে কোন বড় ইঙ্গিত?

তামিল অভিনেতা তথা রাজনীতিক বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করার ঠিক পরেই রহস্যময় সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণন। গত ৭ আগস্ট চেঙ্গলপাট্টু ফ্যামিলি কোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলা প্রত্যাহারের আবেদন জানান সঙ্গীতা, যা আদালতে অনুমোদিত হয়। চলতি বছরের শুরুতে দায়ের করা এই বিবাহবিচ্ছেদের আবেদনে মানসিক যন্ত্রণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলা হয়েছিল এবং জল্পনায় তৃষার নামও উঠে এসেছিল। যদিও আইনি নথিতে কোনো নির্দিষ্ট অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়নি।

এই পরিস্থিতির ঠিক পরেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তৃষা দুটি পরপর পোস্ট শেয়ার করেন। একটি পোস্টে তিনি লেখেন, “এই বয়সে নাটক করা সত্যিই লজ্জাজনক। বরং গিয়ে টাকা উপার্জন করো এবং শান্তিতে থাকো।” অপর পোস্টে তিনি জীবন নিয়ে সন্তুষ্টির বার্তা দেন। যদিও তৃষা তাঁর পোস্টে স্পষ্টভাবে কারও নাম উল্লেখ করেননি, তবুও বিজয় ও সঙ্গীতার ব্যক্তিগত জীবন নিয়ে চলা আলোচনার সঙ্গে তাঁর এই মন্তব্যকে জুড়ে দেখছেন নেটনাগরিকরা। অতীতে একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে একসঙ্গে কাজ করা এই তারকা জুটিকে ঘিরে জল্পনা তুঙ্গে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *