প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মিলল না বিচার, অবশেষে জমি উদ্ধারে বড় পদক্ষেপ নিলেন মালিক!

প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মিলল না বিচার, অবশেষে জমি উদ্ধারে বড় পদক্ষেপ নিলেন মালিক!

উত্তর কলকাতার গোয়াবাগানের ঐতিহ্যবাহী রঙ্গনা থিয়েটার দর্শক অভাবে প্রায় তেইশ বছর আগে বন্ধ হয়ে গেলেও কর্মীদের রুজিরুটির টানে পাশে একটি প্রসাধনী কারখানা গড়ে তুলেছিলেন মালিক হীরক মুখার্জি। কিন্তু ২০২৩ সালের মে মাসে সেই কারখানায় জোর করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ভুক্তভোগীর দাবি, স্থানীয় প্রশাসন, থানা কিংবা জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার মেলেনি। উল্টে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কারখানার সমস্ত সামগ্রী লুট করা হয় এবং প্রোমোটারদের মদতেই এই জমি দখলের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এবং সাধারণ মানুষের অভাব-অভিযোগের সুরাহা হওয়ার আশায় এবার নতুন করে বুক বাঁধছেন রঙ্গনার মালিক। দীর্ঘদিনের বঞ্চনা ও জমি দখলের যন্ত্রণার অবসান ঘটাতে শেষমেশ মুখ্যমন্ত্রীর জনদরবার তথা শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছেন হীরক মুখার্জি। আইনি লড়াইয়ের পাশাপাশি প্রশাসনের শীর্ষ মহলের হস্তক্ষেপে অবশেষে বন্ধ কারখানার জমি উদ্ধার হবে এবং কর্মীরা ন্যায়বিচার পাবেন, এমনটাই এখন জোরালো প্রত্যাশা করছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *