অন্নপূর্ণা যোজনায় বড় শর্তের কড়াকড়ি! ১৭ আগস্ট কার কার অ্যাকাউন্টে ঢুকবে টাকা?

রাজ্যের জনপ্রিয় অন্নপূর্ণা যোজনা প্রকল্পে স্বচ্ছতা আনতে এবং বেনোজল আটকাতে নতুন ও কঠোর মাপকাঠি নির্ধারণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে। নতুন নিয়ম অনুযায়ী, যাঁদের মাসিক উপার্জন ১০ হাজার টাকার বেশি কিংবা বার্ষিক পারিবারিক আয় ১২ লাখ টাকার ঊর্ধ্বে, তাঁরা এই সুবিধার আওতা থেকে বাদ পড়বেন। তবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি বা দিব্যাঙ্গ ভাতার মতো নির্দিষ্ট প্রকল্পের সুবিধাভোগীরাও এই অনুদান পাবেন। এছাড়া গ্রামীণ এলাকার মহিলাদের ক্ষেত্রে ঘর বা জমির পরিমাণের ক্ষেত্রেও বিশেষ ছাড় রাখা হয়েছে।
বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্র অনুযায়ী ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য এই প্রকল্প বাস্তবায়িত হয়। প্রশাসনিক তথ্য অনুযায়ী, গত জুন মাসে ২৮ লক্ষ এবং জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছেছে। চলতি মাসে এই উপভোক্তার সংখ্যা আরও বৃদ্ধি পাবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অর্থ দপ্তর জেলাভিত্তিক এই অর্থ সরাসরি পাঠাবে এবং যাঁদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নিয়মিত তাঁদের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে।