ফুকেত থেকে দিল্লি ফিরতি ফ্লাইটে কেন টলছিলেন সেই পাইলট, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে!

ফুকেত থেকে দিল্লি ফিরতি ফ্লাইটে কেন টলছিলেন সেই পাইলট, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে!

তাইল্যান্ডের ফুকেত থেকে দিল্লি আসার পথে এয়ার ইন্ডিয়ার যে বিমান বিপর্যয়ের মুখে পড়েছিল, তার পাইলট-ইন কমান্ড নিয়মিত ঘুমের ওষুধ খেতেন বলে তদন্তে উঠে এসেছে। অভ্যন্তরীণ সুরক্ষা রিপোর্টে জানা গিয়েছে, দিল্লি বিমানবন্দরে অবতরণের পর পাইলট স্বাভাবিক অবস্থায় ছিলেন না এবং সোজা হয়ে দাঁড়াতেও পারেননি। ওড়িশার উপর ওড়ার সময় বিমানটি হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যায়। ১৩৭ জন যাত্রী ও আট জন বিমানকর্মী সম্বলিত ওই বিমানে ঝাঁকুনির জেরে অন্তত ২০ জন আহত হন। অভিযোগ উঠেছে, ঘটনার সময় ককপিটে নিজের নির্দিষ্ট আসনে ছিলেন না পাইলট। এমনকি, ডোপ টেস্টে দু’বারই তিনি ফেল করেছেন এবং তাঁর শরীরে মাদকের উপস্থিতি মিলেছে বলেও প্রাথমিক তথ্যে দাবি করা হয়েছে।

অন্যদিকে, অভ্যন্তরীণ রিপোর্টে নিজেকে নির্দোষ দাবি করে পাইলট জানিয়েছেন, পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না পাওয়ায় এবং অনিদ্রার সমস্যায় চিকিৎসকের পরামর্শেই তাঁকে ঘুমের ওষুধ খেতে হতো। কাজের অতিরিক্ত চাপ ও পর্যাপ্ত ঘুমের অভাবের কারণে তাঁর শারীরিক ও মানসিক ক্লান্তি তৈরি হয়েছিল বলে তাঁর দাবি। তবে ফুকেত থেকে দিল্লি ফেরার পথে তাঁর বিভিন্ন আচরণ এবং নিয়মের বরখেলাপ নিয়ে বিমানকর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট পাইলটকে সমস্ত ফ্লাইট পরিচালনা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *