ফোর্ট উইলিয়ামের ম্যাপ ও ছবি সহ হাবড়ায় পাক চর গ্রেপ্তার! ১৫ আগস্টের আগে বড় নাশকতার ছক ফাঁস

ফোর্ট উইলিয়ামের ম্যাপ ও ছবি সহ হাবড়ায় পাক চর গ্রেপ্তার! ১৫ আগস্টের আগে বড় নাশকতার ছক ফাঁস

স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের জালে ধরা পড়ল এক পাকিস্তানি আইএসআই এজেন্ট। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার হাবড়ার যশোর রোড এলাকায় অভিযান চালিয়ে রানা রউফ খালিদ ওরফে সানি এবং তার সহযোগী মহম্মদ ইজাজকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ১৪ বছর ধরে ভারতে অবৈধভাবে বসবাস করে ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল ধৃত রানা। বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর ছক কষার সময়ই পুলিশের হাতে পাকাপাকিভাবে ধরা পড়ে তারা।

ধৃতদের তল্লাশি চালিয়ে কলকাতার ফোর্ট উইলিয়ামের ছবি, একটি স্পর্শকাতর ম্যাপ এবং পাকিস্তানসহ একাধিক দেশের মোবাইল নম্বর উদ্ধার করেছেন তদন্তকারীরা। আগামী ১৫ আগস্টের আগে বড়সড় কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ভারতীয় সেনার গতিবিধি ও সামরিক পরিকাঠামোর গোপন তথ্য পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ শুরু হয়েছে। এ রাজ্যে তাদের সহযোগীদের সন্ধান পেতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *