১০০ দিনের মাথায় বঙ্গ সফরে অমিত শাহ! নবান্ন থেকে পদ্ম শিবিরে কী বড় তোলপাড়?

১০০ দিনের মাথায় বঙ্গ সফরে অমিত শাহ! নবান্ন থেকে পদ্ম শিবিরে কী বড় তোলপাড়?

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আগামী ২০ আগস্ট তিনদিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৯ আগস্ট বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে। তিনদিনের এই সফরে ২১ ও ২২ আগস্ট তাঁর একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ও প্রশাসনিক কর্মসূচি রয়েছে। সফরকালে তিনি রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন। এছাড়া, বিশেষ প্রশাসনিক বৈঠকে অংশ নিতে অমিত শাহের নবান্নেও যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি বঙ্গ বিজেপির দলীয় বৈঠকেও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে ক্ষমতায় আসার পর দলবিরোধী কার্যকলাপ ও তোলাবাজি রুখতে ইতোমধ্যে আড়াইশর বেশি সদস্যকে বহিষ্কার করেছে বিজেপি। তবে নিচুতলার সাংগঠনিক ব্যর্থতা রুখতে এবার ১২ জনেরও বেশি জেলা সভাপতিকে ছাঁটাই করার প্রস্তুতি চলছে। এমন এক পরিস্থিতিতে বঙ্গ বিজেপির কোর কমিটি ও বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে শাহের উপস্থিতি রাজ্য রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *