মোবাইল ভেঙেও শেষ রক্ষা হল না! আইএসআই চরের নোটবুকে মিলল ৬ পাক এজেন্টের ভয়ঙ্কর তথ্য!

মোবাইল ভেঙেও শেষ রক্ষা হল না! আইএসআই চরের নোটবুকে মিলল ৬ পাক এজেন্টের ভয়ঙ্কর তথ্য!

কলকাতা ও রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেনা ছাউনি, বিএসএফ ক্যাম্প এবং রেলপথের সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে ধৃত আইএসআই এজেন্ট রানা রউফ খালিদকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সঙ্গীদের নাম আড়াল করতে সে নিজের মোবাইল ভেঙে ফেললেও, তার কাছ থেকে উদ্ধার হওয়া নোটবুক ও দুটি সিমকার্ডের মাধ্যমে নেপাল ও বাংলাদেশের ৬ জন পাক চরের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। ধৃত রানা জেরায় স্বীকার করেছে যে, কাঠমান্ডুতে বৈঠক সেরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে যশোরের চর পাভেলের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তার।

তদন্তে জানা গিয়েছে, নেপালের পাঁচ জন এবং বাংলাদেশের এক আইএসআই এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত এই চর। কলকাতা-সহ বিভিন্ন এলাকার ছবি ও ম্যাপ বিভিন্ন অ্যাপের মাধ্যমে সে পাচার করত। এই কাজে তাকে সহায়তা করত তপসিয়ার গ্রেপ্তার হওয়া মহম্মদ ইজাজসহ পূর্ব কলকাতার আরও দু’জন। এদিকে, ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া নথিপত্র ও তথ্যের ভিত্তিতে বিদেশ মন্ত্রকের মাধ্যমে বাংলাদেশ ও নেপাল সরকারকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে। এই ঘটনার নেপথ্যে আরও বড় কোনো নাশকতার ছক রয়েছে কি না, তা খতিয়ে দেখতে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স বা এসটিএফ নিবিড় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *