২৪ ঘণ্টায় বিরাট নাটক! কেশপুর ফাইলস খুলতেই পুলিশের জালে হেভিওয়েট তৃণমূল নেতা!

২৪ ঘণ্টায় বিরাট নাটক! কেশপুর ফাইলস খুলতেই পুলিশের জালে হেভিওয়েট তৃণমূল নেতা!

মুখ্যমন্ত্রীর নির্দেশ জারির ২৪ ঘণ্টার মধ্যেই মেদিনীপুরের কেশপুরে গ্রেপ্তার হলেন তৃণমূলের প্রাক্তন যুব নেতা আশিফ ইকবাল ওরফে টয়। মঙ্গলবার রাতে কেশপুর ও মেদিনীপুরের সীমান্তবর্তী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তোলাবাজি এবং ভয় দেখানো-সহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। বুধবার অভিযুক্তকে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বন ও ভূমি কর্মাধ্যক্ষ এবং ব্লক যুব তৃণমূলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা এই নেতার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ জমা পড়তে শুরু করেছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও নানা অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিলেন। ভয়ে কেউ এতদিন মুখ খুলতে সাহস না পেলেও, পুলিশের এই পদক্ষেপে স্বস্তি ফিরেছে এলাকায়। পুলিশ হেফাজত থেকে তাঁকে জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য ও চক্রের সন্ধান পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *