পাকসেনায় সুযোগ মেলেনি! আইএসআই চর রানা রউফের ভয়ঙ্কর কান্ডে তোলপাড় রাজ্য

পাকসেনায় সুযোগ মেলেনি! আইএসআই চর রানা রউফের ভয়ঙ্কর কান্ডে তোলপাড় রাজ্য

হাবড়া থেকে ধৃত সন্দেহভাজন পাক চর রানা রউফকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে এসটিএফ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই পাকিস্তানি সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল রানার। তবে শারীরিক সমস্যার কারণে সেই স্বপ্ন অধরা থেকে যাওয়ায় শেষ পর্যন্ত আইএসআইয়ের সঙ্গে হাত মেলায় সে। ২০১২ সালে ব্যবসায়ী পরিচয়ে নেপালে পা রাখার পর তপসিয়ার মহম্মদ ইজাজের সংস্পর্শে আসে সে। এরপর ইজাজের পরিবারের পরিচয়ে ভুয়া নথি তৈরি করে ভারতে প্রবেশ করে এবং কলকাতার ফোর্ট উইলিয়াম চত্বরেও রেইকি চালায় এই চর।

সঙ্গীদের নাম লুকাতে নিজের মোবাইল ভেঙে ফেললেও রানার নোটবুক থেকেই নেপাল ও বাংলাদেশের ছয় আইএসআই এজেন্টের হদিশ মিলেছে। ধৃত রানা সেনা ছাউনি ও রেলওয়ের ছবি এবং ম্যাপ নেপালের চরদের পাঠাত বলে অভিযোগ। বনগাঁ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পালিয়ে গিয়ে যশোরের পাভেলের সঙ্গে দেখা করার ছক কষেছিল সে। সেখানে নতুন মোবাইল হাতে পেয়ে পরবর্তী নাশকতার পরিকল্পনা করার কথা ছিল তার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *