সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল! ২০ বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে বড় পদক্ষেপ

সংসদের বাদল অধিবেশন শেষ হলেও সমাধান হয়নি আলোচিত এনসিপিআই (NCPI) সাংসদদের ভাগ্য নির্ধারণের বিষয়টি। দলত্যাগ বিরোধী আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে গত জুন মাসে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে কুড়িজন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে পৃথক চিঠি দিয়েছিল কালীঘাট তৃণমূল। পরবর্তীতে জুলাই মাসে স্পিকারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে স্পিকারের তরফ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় এবং উল্টে ওই সাংসদরা এনডিএ-র বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে অংশ নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে তিন মাসের মধ্যে এনসিপিআই সংক্রান্ত বিষয় বিবেচনা করতে হবে, যার মধ্যে ইতিমধ্যেই দুই মাস পার হয়ে গেছে। অথচ এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই পরিস্থিতিতে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সরাসরি দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আইনি লড়াইয়ের মাধ্যমে দলবদলকারী এই কুড়িজন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিশ্চিত করতে এখন আইনি পথে হাঁটতে চলেছেন তারা।