নেতাজিকে ‘অপমান’ করতেই চরম সিদ্ধান্ত! বিজেপি সাংসদের সর্বোচ্চ সম্মান কেড়ে নিল সরকার

নেতাজিকে ‘অপমান’ করতেই চরম সিদ্ধান্ত! বিজেপি সাংসদের সর্বোচ্চ সম্মান কেড়ে নিল সরকার

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের জেরে রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান কেড়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এই নজিরবিহীন সিদ্ধান্তের কথা জানিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়। সম্প্রতি এক বিবৃতিতে গ্রেটার কোচবিহারের এই প্রভাবশালী নেতা দাবি করেছিলেন, আজাদ হিন্দ ফৌজ গঠন ও নেতাজির ঐতিহাসিক ভূমিকায় কোচবিহারের মহারাজার অবদান উপেক্ষিত থেকে গেছে এবং নেতাজি পরিস্থিতির অপব্যবহার করেছিলেন। বীর স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে তাঁর এমন মন্তব্যের পর তীব্র বিতর্ক তৈরি হয়।

এই ঘটনার প্রেক্ষিতে আগেই কড়া বার্তা দেওয়া হয়েছিল। নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নেতাজি সুভাষচন্দ্র বসুকে আসাম্মান করলে আইনের ঊর্ধ্বে কেউ নন এবং দোষীর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। পূর্বে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই রাষ্ট্রীয় সম্মান পেয়েছিলেন অনন্ত মহারাজ। তবে দেশের মহানায়ককে অবমাননার অভিযোগে ছাব্বিশের নির্বাচনের মুখেই তাঁর ওপর এভাবে রাজ্য সরকারের খড়্গ নেমে আসায় তীব্র শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *