দলবদলু ২০ সাংসদের ভবিষ্যৎ এবার সুপ্রিম কোর্টে, বড় পদক্ষেপে তৃণমূল!

দলবদলু ২০ সাংসদের ভবিষ্যৎ এবার সুপ্রিম কোর্টে, বড় পদক্ষেপে তৃণমূল!

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ২০ লোকসভা সাংসদের সদস্যপদ খারিজের দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে ঘাসফুল শিবির। বিদ্রোহী সাংসদরা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া বা এনসিপিআই-তে যোগ দেওয়ায় তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিষয়টি নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন জানানো হলেও দীর্ঘ সময় কোনো সদুত্তর না মেলায়, তৃণমূল নেতৃত্ব এখন শীর্ষ আদালতের হস্তক্ষেপ কামনা করছে। আগামী সাত থেকে দশ দিনের মধ্যেই এই আইনি লড়াই শুরু হতে পারে বলে দলীয় সূত্রে খবর।

তৃণমূলের দাবি, অন্য দলে যোগদানের মাধ্যমে ওই সাংসদরা স্বেচ্ছায় নিজেদের সদস্যপদ ত্যাগ করেছেন। তাই তাঁদের এনসিপিআই-তে অন্তর্ভুক্তি আইনত বৈধ নয়। অন্যদিকে, কাকলি ঘোষ দস্তিদার ও ইউসুফ পাঠানদের মতো বিদ্রোহীদের দাবি, দলের দুই-তৃতীয়াংশ সদস্য দলবদল করায় তা আইনসম্মত। তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী দলত্যাগ সংক্রান্ত আবেদনের দ্রুত নিষ্পত্তির বিষয়টি সামনে রেখে তৃণমূল আইনি লড়াইয়ে নামছে। এখন শীর্ষ আদালতের রায়ই নির্ধারণ করবে বিদ্রোহী সাংসদদের রাজনৈতিক ভবিষ্যৎ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *