মেয়েদের শৌচাগারে ‘ভূতের হামলা’! আতঙ্কে কাজ বন্ধ সাড়ে ৩ হাজার শ্রমিকের, কারখানা বাঁচাতে শেষে ‘বিশেষ ব্যবস্থা’

মেয়েদের শৌচাগারে ‘ভূতের হামলা’! আতঙ্কে কাজ বন্ধ সাড়ে ৩ হাজার শ্রমিকের, কারখানা বাঁচাতে শেষে ‘বিশেষ ব্যবস্থা’

বাংলাদেশের গাজীপুরের একটি পোশাক কারখানায় মহিলাদের শৌচাগারে ‘ভূতের আক্রমণের’ গুজবে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অলৌকিক এই আতঙ্কে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান এবং আসবাবপত্র ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শ্রমিকদের ভয় দূর করতে কারখানা কর্তৃপক্ষ ভূত তাড়াতে বিশেষ দোয়ার আয়োজন করে। শিল্প পুলিশের উপস্থিতিতে কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং গরিবদের মধ্যে খাবার বিতরণ করা হয়। দীর্ঘ দুই দিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় স্বাভাবিক নিয়মে কারখানা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই ঘটনাকে অলৌকিক কিছু না বলে ‘মাস হিস্টিরিয়া’ বা গণ-মানসিক আতঙ্ক হিসেবে চিহ্নিত করেছেন। চিকিৎসকদের মতে, অতিরিক্ত গরম, কাজের প্রবল চাপ এবং উদ্বেগের কারণে কোনো শ্রমিক বিভ্রান্তি বা বিভ্রমের শিকার হয়ে ভুল কিছু দেখে থাকতে পারেন। পরবর্তীতে সেই গুঞ্জন ছড়িয়ে পড়লে শারীরিক ও মানসিকভাবে দুর্বল অন্য শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। রানা প্লাজা ট্র্যাজেডির ভয়াল স্মৃতির প্রভাবেও শ্রমিকদের মধ্যে এমন মানসিক চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *