৪টেয় স্কুল ছুটির পর শিক্ষকরা বাড়ি ফিরবেন কখন? জনগণনার ডিউটি নিয়ে বড় প্রশ্ন হাইকোর্টের!

৪টেয় স্কুল ছুটির পর শিক্ষকরা বাড়ি ফিরবেন কখন? জনগণনার ডিউটি নিয়ে বড় প্রশ্ন হাইকোর্টের!

রাজ্যজুড়ে চলা জনগণনার কাজে গণহারে শিক্ষকদের নিয়োগ করা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও প্রশ্ন তোলেন, শিক্ষকরা কি তবে কেবল স্কুলের দায়িত্ব সামলানোর বদলে জনগণনার কাজই করবেন? আদালত জানায়, বেলা ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত স্কুল চলার পর দূরের কোনো এলাকায় গিয়ে জনগণনার কাজ করা এবং সেখান থেকে রাতে বাড়ি ফেরা শিক্ষক-শিক্ষিকাদের জন্য অত্যন্ত কষ্টকর। সপ্তাহে মাত্র একটি রবিবার ছুটি থাকায় শিক্ষকদের ওপর এই অতিরিক্ত চাপ এবং এর ফলে স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত হওয়ার আশঙ্কা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আদালত।

এই সংকট কাটাতে আদালতের তরফে একটি বিকল্প প্রশাসনিক প্রস্তাব দেওয়া হয়েছে। সব শিক্ষককে না পাঠিয়ে প্রতিটি স্কুল থেকে নির্দিষ্ট সংখ্যক শিক্ষককে বেছে নেওয়া কিংবা রোটেশনের ভিত্তিতে এই দায়িত্ব বন্টনের পরামর্শ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে, রাজ্যের দাবি ছিল জনগণনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় কাজ। তবে শিক্ষকদের অধিকার ও বাস্তবসম্মত সুবিধার কথা মাথায় রেখে রাজ্যকে দ্রুত কার্যকর উপায় খোঁজার নির্দেশ দিয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত মামলার শুনানি মুলতুবি রেখেছে উচ্চ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *